1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে জামাতের আমির

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রামের বোয়ালখালীতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কিছু লোক পট পরিবর্তনের সাথে সাথে চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ শুরু করলো। আমরা নিন্দা জানাই, ঘৃণা করি। আজ বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারের আয়োজিত সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ যা করলো, পট পরিবর্তনের সাথে সাথে যারা একই কাজ করেছে তারা আওয়ামী লীগের মতোই। আমরা এদেরকে ভিন্নভাবে দেখি না। আমরা অনুরোধ করবো, এগুলো বন্ধ করেন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় এই  স্বাধীনতা পেয়েছি, তা কলঙ্কিত করবেন না। যদি করেন জনগণই আপনাদের পাওনা মিটিয়ে দেবে। ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে বিডিআর সদরদপ্তর পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মাধ্যমে খুনের রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ। সাড়ে ১৫ বছর বাংলার মসনদে ছিল। বাংলার জনগণ ঘৃণা করে ভোট দেয়নি। ২০১৪ সালে ভোটবর্জন, ১৮ সালে প্রত্যাখান এবং ২০২৪ সালে প্রতিরোধ করেছে। এরা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের প্রতি তাদের কোন দয়ামায়া ছিল না। তিনি বলেন, তারা অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি, শেষ পর্যন্ত ছাত্র তরুণ যুবকদের কোটা সংস্কার আন্দোলনের তোড়ে তারা ভেসে গেছে। আপনাদের স্মরণ থাকার কথা, আমাদের কলিজার টুকরো নেতাকর্মীদের যুদ্ধাপরাধী বলে খুন করেছে। আল্লাহ তায়ালা বিচার আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন। আমাদের কোন দায়িত্বশীল দেশ থেকে পালাননি। আত্মহত্যা করা হারাম, তার চাইতেও জঘন্য হচ্ছে পালিয়ে যাওয়া।সংক্ষিপ্ত সভায় তিনি ছাত্র আন্দোলনে বোয়ালখালীর শহিদ মো. ওমরের পিতা নুরুল আবছারকে জড়িয়ে ধরে সমবেদনা জানান। সকল শহীদের জন্য দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, উপজেলা আমির ডা. খোরশেদ, নায়েবে আমির ডা. নাছের, সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন ইয়াছিন, জামায়াত নেতা সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু, মো. নাজিম উদ্দিন, উপজেলা শিবির সভাপতি মো. ওয়াহিদুর রহমান অয়ন, মো. পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park