1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় পৌর কাউন্সিলরের রহস্যজনক মৃত্যু

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতু (৪৫)র রহস্য জনক রহস্য জনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পাটিচরা ইউপির সালিগ্রাম বুড়িদহ বিল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।
মৃত মিজানুর রহমান মিতু পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মন্ডলের ছেলে। তিনি নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
নিহতের স্বজন ও পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার সকালে স্থানীয় লোকজন বুড়িদহ বিলের পানিতে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পত্নীতলা থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিজানুর রহমান মিতু মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তার সঙ্গে থাকেন না। শনিবার সকাল আনুঃ ১০টায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানাযাবে। এব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park