1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে গাড়িচালকের মৃতদেহ উদ্ধার

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার পৌরসভার এক, দুই ও তিন নং ওয়ার্ডের সাবেক মহিলা কমিশনার দিলারা রহমানের শৈয়ারপুরের বাসা থেকে জগলু মিয়া (২৫) নামে গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ০৫ জুন ২০২৪ ইং, সকালে এই মরদেহ সদর উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি রোডের সাবেক কাউন্সিলর দিলারার নিজ বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গাড়িচালক জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ইউনিয়নের বশিজোড়া গ্রামের মো.মোছাব্বির মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়িচালক জগলু বাসার তিন তলার জেনারেটরের পাশের রুমে থাকতেন। বুধবার ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তারা পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, এটা হত্যা না আত্মহত্যা কী ঘটেছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে বিস্তারিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park