1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্যামনগরে কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। লিডার্স-এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায় গাবুরা ইউনিয়ন পারিষদ ভেন্যুতে মঙ্গলবার ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মাসুদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুর রহমান। ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন সুলতা রানী সাহা। এরপর প্রধান অতিথির বক্তব্যে মাসুদুল আলম কিশোরী মেয়েদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

ডিগনিটি কিটের মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন স্যানিটারি প্যাড, সাবান, নেইল কাটার, তোয়ালে এবং কভার সহ বালতি। উল্লেখ্য সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে মোট ১৭৫ জন কিশোরীকে ডিগনিট কিট প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park