1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার দাবীতে মানববন্ধন

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (০৪-০৬-২০২৪ খ্রীঃ) উপজেলার গাড়াগঞ্জ মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজের সামনে এ কর্মসুচির আয়োজন করে নির্যাতনের শিকার ভুক্তভোগী কয়েকশ পরিবারের সদস্যরা। সেসময় উপজেলার লক্ষ্মণদিয়া, বেস্টপুর,গোবিন্দপুরসহ বিভিন্ন গ্রামের হামলার শিকার পরিবারের সদস্যরা অংশ নেয়।
কর্মসূচীতে লক্ষণদিয়া গ্রামের ভুক্তভোগী মানিক হোসেন, সাবু মেম্বর, ব্রাহিমপুর গ্রামের আগা খাঁ, চাঁদ আলী ফকিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, গত ২১ মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল সাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী হওয়ার পর থেকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম মার্কার শামীম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা করছে বিজয়ী প্রার্থীর সমর্থকরা। হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হচ্ছে। তাড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে। বাড়ি ফিরতে হলে চাঁদা দাবী করা হচ্ছে। তাই এ সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার ব্যবস্থা করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park