1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু নিহত

জাহিদ শিকদার, জেলা সংবাদদাতা পটুয়াখালী-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু (লেভেল-১) মোহাম্মদ হাসনাইন (২২) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সহকর্মীদের অভিযোগ সিনিয়র অফিসারদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে।
সোমবার (০৩জুন) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত লাইন ক্রু মোহাম্মদ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর কারণে ঘটনাস্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো প্রায় ৭ দিন। ঝড়ের আগে থেকেই ওই ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের টেকনিশিয়ান ছুটিতে ছিলেন। ঘটনার দিন অফিস থেকে জুনিয়র দুজন লাইন ক্রু সংযোগটি চালু করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীদের অভিযোগ, লাইন সংযোগ সময় একজন সিনিয়র টেকনিশিয়ান সেখানে থাকা প্রয়োজন কিন্তু আমাদের অফিসাররা জুনিয়রদের প্রেসার দিয়ে টেকনিশিয়ান ছাড়া কাজটা করানোর কারণে তাদের সহকর্মী নিহত হয়েছেন। তাই এই দুর্ঘটনার জন্য তারা সিনিয়র অফিসারদের দায়ী করেছেন।
অভিযোগের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরী গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আমাদের সহকর্মী পুলে কাজ করার সময় ট্রান্সফরমার ডাউন না করে, সংযোগ দিচ্ছিলো। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। এজন্য দুঃখ প্রকাশও করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park