1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আশার সেতু কম্পিউটার প্রশিক্ষণে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেঁজগাও ইউনিয়নের মালির অংকে আশার সেতু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১শে মে শুক্রবার সকাল ১০ টায় প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ সমাপ্ত হওয়া শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রতিটি সেশন তিন মাসের হয়ে থাকে। কম্পিউটারের সংখ্যা ৮ টি হওয়ায় প্রতিটি ব্যাচে ৮ জন করে মোট ৬৪ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারে। এখানে শিখানো হয় মাইক্রোসফট অফিস,ফুল ইমেইল,টাইপিং,প্রিন্টিং ও স্ক্যানিং সহ কম্পিউটার এর বেসিক।

২০১৮ সালে গড়ে তোলা এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই পর্যন্ত প্রায় ১৬৮০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৫১২ জন শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে।

আশার সেতুর প্রতিষ্ঠাতা মো: মিনহাজ আহমেদ। বর্তমানে এর পরিচালনায় আছে মো:সাব্বির শেখ এবং আরো ৬ জন প্রশিক্ষক এর সার্বিক সহযোগিতায় আশার সেতু পরিচালিত হচ্ছে।
আশার সেতুর প্রতিষ্ঠাতা মো: মিনহাজ আহমেদ বলেন,দক্ষিন কোরিয়াতে কর্মরত থাকাকালীন সেখানে আমি বিনামূল্যে কম্পিউটার শিখেছিলাম এবং দেশে ফিরে বর্তমানে সেই শিক্ষার সুবাদে আমি চাকরী করে স্বাবলম্বী। আমি চাই আমাদের সন্তানেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হোক, জীবন সচেতন হোক। সেই লক্ষে ২০১৮ সালের জুন মাসে সবার সহায়তায় আশার সেতু কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র শুরু করি। বর্তমানে আশার সেতুর মাধ্যমে বছরে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন নিচ্ছে । এছাড়াও আশার সেতু দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে দুধ বিতরণ, কিন্ডারগার্টেন পরিচালনা, নৈতিক শিক্ষা প্রদান, স্বাবলম্বীকরণ প্রকল্প, বৃক্ষরোপণ সহ সমাজের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম করে থাকি।
সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ভবিষ্যতে আশার সেতু আমাদের নতুন প্রজন্মকে ফ্রিল্যান্সিং এ দক্ষ করে তোলার জন্য অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park