1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বীরজনতার ভারপ্রাপ্ত সম্পাদকের ইন্তেকাল

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক বীরজনতা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ারদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—-রাজিউন)। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ারদার দীর্ঘদিন ধরেই কিডনি ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তাকে ঢাকার সিকেডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৈয়ব আলী জোয়ারদারের মৃত্যুতে ঝিনাইদহের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, তিনি ১৯৬৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৫ বছর তিনি দৈনিক বাংলাবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি শৈলকুপার দুধসর গ্রামে প্রথম ও আসর নামাজ বাদ ঝিনাইদহ আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে তাকে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে। তৈয়ব আলী জোয়ারদারের মৃত্যুতে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ সকল সদস্য এবং জেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park