1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কালীগঞ্জে এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের  সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরে বাজার ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, বাজার ব্যবসায়ী সমিুতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক এমদাদুল হক ইন্তা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মানববন্ধনে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী নেতারা এমপি আনার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর পার হয়ে ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park