1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (RAB) নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম-সেবাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (RAB) -এর নতুন মহাপরিচালক হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (২৯ মে ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (RAB)-এর মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।

বাংলাদেশ পুলিশের চৌকষ এই কর্মকর্তা বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) হিসেবে কর্মরত আছেন। ইতোপূর্বে তিনি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এবং পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মেধাবী এই পুলিশ কর্মকর্তা ১৫ তম বিসিএস(পুলিশ) এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর পক্ষ হতে নবনিযুক্ত RAB মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম-সেবাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাননাো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park