1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে খুলনা বিভাগের জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরী মালিক সমিতির আলোচনা সভা

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে খুলনা বিভাগের জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংকলরী মালিক সমিতির নেতৃবৃন্দের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের এইচ এস এস সড়কের জেলা জ্বালানি তেল পরিবেশক সমিতি অস্থায়ী কার্যালয়ে  বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, সদর থানার অফিসার্স ইনচার্জ শাহীন উদ্দিন, মোবারকগঞ্জ সুগার মিল সমবায় সমিতির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু।
সেসময় বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি গাজী আসিফুল হক অনি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোড়ল আব্দুস সোবহান, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক হুমায়ুন কবীর, দপ্তর ও কল্যাণ সম্পাদক ইমদাদ ইবনে হাবিব, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি আলহাজ্ব এম মাহবুব আলম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, যুগ্ম সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান, নির্বাহী সদস্য আমানত আলী সহ খুলনা বিভাগের জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংকলরী মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park