1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ নং দুধসর ইউপির ৯ টি কেন্দ্রে বহিরাগত প্রবেশ করে প্রকাশ্যে মোটর সাইকেল, তালা ও ফুটবল প্রতিকের ব্যালটে সীল প্রদান করায় নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনঃরায় ভোট গ্রহণের দাবীতে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে অভিযোগ করেন- শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক দোয়াত-কলম। গত ২১ মে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শুরু হওয়ার আগে থেকেই আমার প্রতিদ্বন্দী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও তার ক্যাডার বাহিনী বিভিন্ন ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। ভোটারদের ভোট কেন্দ্রে আগমনে রাস্তায় রাস্তায় বাঁধা দেয় তার সমর্থকরা। ভোটাগ্রহণের দিন সকাল সাড়ে ১০ টার দিকে বিএলকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আমার সমর্থকদের আসতে বাঁধা দেওয়া হয়। এছাড়াও দুধসর ইউনিয়নের ৯ টি কেন্দ্রে সকাল থেকেই প্রভাব বিস্তার শুরু করেন মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা। এরপর শুরু হয় ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটে সীল প্রদাণ করা। দুধসর ইউনিয়নের ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাজুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধসর ডিজিটাল স্কুল, ত্রিপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মলমলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর দুধসর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৯টি ভোট কেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সীল মেরে নেওয়া হয়। বহিরাগতরা প্রবেশ করে মোটর সাইকেল, তালা ও ফুটবল প্রতীকে অবৈধভাবে সীল প্রদান করে নেয়। নির্বাচনের দুইদিন আগ থেকেই আমার প্রতিপক্ষ মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর ক্যাডার বাহিনী দুধসর ইউনিয়নের সকল গ্রামে বাড়ীতে বাড়ীতে যেয়ে ভয়ভীতি প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করে আমার সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিষেধ করে ও দুধসর ইউনিয়নের ভোটাদেরকে পোলিং এজেন্ট হতে নিষেধ করে। এতে করে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফলে দুধসর ইউনিয়নে কেউ পোলিং এজেন্টও হয়নি এবং ভোট কেন্দ্রে আসতে পারেনি। পরবর্তীতে আমি আমার ইউনিয়ন থেকে আমার সমর্থিত ভোটারদের ঐ কেন্দ্রসমূহে পোলিং এজেন্ট করে পাঠালে তাদেরকে মারধোর করে বের করে দেওয়া হয়। নির্বাচনের পরে মন্নু ও তার ক্যাডার বাহিনী আমাদের কর্মী সমর্থকদের বাড়ী ঘরে ব্যাপক ভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করছে। অনেকের মারধোর করে শারীরিক ভাবে জখম করছে।
এছাড়াও ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকাল সাড়ে ৩ টার সময় ব্যালটে সীল প্রদান করার ভিডিও সাংবাদিকগণ ধারণ করেন। সেই ভিডিও সময় টিভি, চ্যানেল ২৪ সহ বিভিন্ন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার বিষয়টি স্বীকার করেছেন। শুধুমাত্র ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রই নয়, দুধসর ইউনিয়নের সকল কেন্দ্রে এভাবে জোরপুবর্ক সীল মেরে নেওয়া হয়েছে। তাই আমি দুধসর ইউনিয়নের ওই ৯টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোটগ্রহণের দাবী জানাচ্ছি।
সেসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park