1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র পৃথক অভিযানে স্বর্নের বারসহ চোরাকারবারি আটক

মো.জয়নাল আবেদিন, নওগাঁ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি ভারতে পাচারের সময় প্রায় ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্নের বারসহ একজন স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে । বৃহষ্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় ১৪ বিজিবি’র আওতাধীন ধামইরহাট উপজেলার চকিলম সীমান্ত এলাকা থেকে গোলাম কিবরিয়া নামের ঐ স্বর্ন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র হেড কোযার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং -এ এই তথ্য প্রদান করেন পত্লীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি।
এসময় তিনি জানান ১৪ বিজিবি’র আওতাধীন ধামইরহাট উপজেলার চকিলম সীমান্ত দিয়ে স্বর্ন পাচার হচ্ছ এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুঃ সাড়ে ৯টায় ঐ এলাকায় বিজিবি’র স্পেশাল অপারেশন টীম অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন ভাবে গোলাম কিবরিয়া মোটর সাইকেল যোগে ধামইরহাট থেকে সীমান্তের দিকে যাচ্ছিল। স্পেশাল অপারেশন টীমের জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে বাঁম পায়ের হাঁটুর নিচে এ্যাঙ্কলেট দিয়ে বিশেষ অভিনব কায়দায় বেঁধে রাখা অবস্থায় ৬টি স্বর্নের বার উদ্ধার করা হয়। নজিপুর জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে স্বর্নের বারগুলো খাঁটি এবং ২৪ ক্যারেটের। ৬৯৯.৪৮ গ্রাম ওজনের ঐ স্বর্নের বরাতমান বাজার মূল্য ৫৩ লক্ষ ১৩ লক্ষ ২৩১ টাকা।
ধামইরহাট থানায় মামলা দায়েরসহ আসামীকে পুলিশের নিকট হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ন জেলা প্রশাসকের ট্রেজরীতে জমা দেয়া হয়েছে।
অপরদিকে একইদিনে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা প্রসাধনী ও শিশু খাদ্য আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’ সদস্যরা। আটক প্রসাধনী ও শিশু খাদ্যের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে প্রেস ব্রিফিং থেকে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park