
“ভোটের আগের সব প্রতিশ্রুতি পূরণ করবো ইনশাআল্লাহ”
“প্রথম কাজই হচ্ছে নদী ভাঙন রোধ করা”
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিপুল ভোটে জয়লাভ করেন বিএম শোয়েব (সিআইপি)। নির্বাচিত হয়েই চষে বেড়াচ্ছেন উপজেলার ১০ ইউনিয়নে। নির্বাচিত হয়ে তিনি ঘরে বসে থাকেনননি বা তার বাসায় কারও আসতে হয়নি। তিনি নিজেই উপজেলার প্রতিটি গ্রামে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময় করতে।
বৃহস্পতিবার (২৩-০৫-২০২৪ খ্রীঃ) সন্ধ্যার পর কনকসার ইউনিয়ন কর্তৃক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএম শোয়েবের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল কুদ্দুস বেপারীর সভাপতিত্বে ও তুহিন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএম শোয়েব (সিআইপি)।
এসময় আরও উপস্থিত ছিলেন, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মো.মনির হোসেন মোড়ল, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ শ্যামলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন মোড়ল, বিএম শোয়েবের ভাই বিএম শামীম, মো বাবুল ঢালী, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ নুরনবী, সালাউদ্দিন মাদবর সহ কনকসার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষ উপস্থিত ছিলেন। এসময় সকলে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলের তোড়া, ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএম শোয়েব বলেন, আমি আপনাদের প্রত্যাশার বেশি কাজই করতে চাই। আমাকে যে বিশ্বাস ও ভরসা করেছেন তার প্রতিদান দিতে চাই। নির্বাচনের আগে আমি যে যে ওয়াদা করেছিলাম তা সমস্তই পালন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকুন সমস্ত কিছুই জয় করবো।
Leave a Reply