1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রাজনগরে হাওরের ধান দ্রুত কাটার জন্য মাইকিং

মো.জালালউদ্দিন, মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে। তাই দেশের প্রধান ফসল বোরো ধান ঘরে তুলতে রাজনগর উপজেলায় কাউয়াদিঘী হাওর অঞ্চলে বোরো ধান দ্রুত কাটার জন‍্য মাইকিং করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। বৃহস্পতিবার ২৭ এপ্রিল ২০২৩ইং, আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে সকাল থেকে মাইকিং করা হয়।
মুন্সিবাজার ইউনিয়নের সৈয়দ আবদার আলী বলেন, আমরা দুপুরে মাইকিং শোনার পর থেকে ধান কাটায় তৎপর হয়েছি। তবে শ্রমিক সংকট আছে। হাওর কাউয়াদিঘীতে পর্যাপ্ত পরিমাণ হারভেস্টার মেশিন নেই।সোনাটিকি গ্রামের সৈয়দ মোঃ জুয়েল আলী বলেন, এখনো অর্ধেক ধান কাটার বাকি আছে। আমাদের এলাকায় হারভেস্টার মেশিন নেই। শ্রমিকের মজুরি বেশি থাকায় ধীরগতিতে ধান কাটা চলছে।মাইকিং শুনে দ্রুত কাটার চেষ্টা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, হাওর কাউয়াদিঘির নিম্নাঞ্চলের ধান দ্রুত কাটার জন‍্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দশে মাইকিংয়ের ব্যবস্থা করেছি। রাজনগর উপজেলার হাওর অঞ্চলের পাঁচগাও, ফতেপুর, মুন্সিবাজার ইউনিয়নের হাওর এলাকায় চারটি হারভেস্টার মেশিনে ধান কাটা চলছে।
তিনি আরও বলেন, মাইকিং হওয়াতে কৃষকদের কাজের গতি আরও বেড়েছে। যেখানে হারভেস্টার যেতে পারেনি সেখানে শ্রমিক দিয়ে কাটার জন‍্য আমরা পরামর্শ দিচ্ছি। কাউয়া দিঘি হাওরের ৬০ শতাংশ ধান কাটা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park