1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বিপুলে ভোটে বিএম শোয়েবের জয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

“ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ”

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে দোয়াত কলম প্রতীক নিয়ে জয়লাভ করেছে বিএম শোয়েব। ৫৬৪৬৭ ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের রশীদ শিকদার পান ৩৫৬৫৩ ভোট। ২০৮১৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিএম শোয়েব উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন।
মঙ্গলবার (২১-০৫-২০২৪ খ্রী:) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শুরু হয়। সকাল হতেই কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেন। দু-একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। অবাদে ভোট প্রয়োগ করতে পেড়েছে ভোটারেরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো জাকির হোসেন নিউজ বায়ান্ন ২৪ কে বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো একটা নির্বাচন করার। আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ প্রত্যেক দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা প্রচুর পরিশ্রম করেছে। তাদের জন্যই সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেড়েছি।
উল্লেখ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন ৩১৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩০৩৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ ৪৩০১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদা খানম পেয়েছেন ২২৭৪২ ভোট।
এছাড়াও একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী লাকি মল্লিক পেয়েছে, ভাইস চেয়ারম্যান সলিমুল্লাহ খান সেন্টু পেয়েছেন ২৮২৮৪ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম পেয়েছেন ৯৩৪৬ ভোট ও শামীমা খানম আভা পেয়েছেন ১৩৬১৩।
লৌহজংয়ে মোট ভোট কাস্ট হয়েছে চেয়ারম্যান পদে ৯৪৫৮৯, বাতিলকৃত ভোট ২২৩৫, মোট বৈধ ভোটার ৯২৩৫৪। ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৯৪৫৪২, বাতিলকৃত ৪৪৫১ ভোট, বৈধ ভোট ৯০০৯১, শতকরা হার ৫৬.৬৮।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট ৯৪৪৯১, বাতিলকৃত ৫৭৮০,বৈধ ভোটার ৮৮৭১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park