1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

টঙ্গিবাড়ীতে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর সংবাদ সম্মেলন

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাহাত খান রুবেল সংবাদ সম্মেলন করেছেন।

মুন্সীগঞ্জের টংঙ্গীবড়ি উপজেলার বড়লিয়া শনিবার বিকেলে বড়লিয়া মোড়ে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো: রাহাত খান রুবেলের নির্বাচনী ক্যাম্পে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাহাত খান রুবেল বলেন, আমি টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের আনারস মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে কেন্দ্রে করে আমার ব্যাপারে বিভিন্ন ভাবে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ এবং তার সমর্থিত কর্মীরা। তিনি সবার কাছে অপপ্রচার ছড়াচ্ছে যে, আমি এবং আমার আরেক
প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম রাব্বানী শান্ত আমরা নির্বাচন থেকে সরে গিয়ে ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের পক্ষে কাজ করছি। যা সম্পূর্ণই মিথ্যা ও
বানোয়াট। আমি এর তীব্র নিন্দা জানাই। এতে আমার ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে আমি তাকে জানিয়েছি, এই ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য। তিনি সব সময় মিথ্যা দিয়ে জয় লাভ করতে চান। এখন জনগণ বুঝে গেছে মিথ্যা দিয়ে মানুষের মন জয় করা যায়না। এই ধরনের মিথ্যা অপপ্রচার
বন্ধ না করলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। যদি প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে আমরা এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নিতে বাধ্য হবো। সবশেষে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা কষ্ট করে এখানে সময় দেওয়ার জন্য সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park