1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আনারস ও ঘোড়া মার্কার  চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা  হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে  ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের  কর্মী ও সমর্থকরা কাদের মোল্লার গ্যারেজের কাছে আনারস মার্কার কর্মী শাহীন গাজীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর  করেছেন। এ সময় শাহিন গাজীকে(৩৩)  মারধর করে জখম করা হয়েছে। শাহিন গাজীর বাবার নাম মুক্তিযোদ্ধা মোঃ কালা গাজী। শাহিন গাজী রাজনগর গ্রামের ৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।  ওই দিন রাতে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে শাপলাখালী রাস্তার মাথায় আনারস মার্কার প্রার্থী মোসারেফ হোসেন খানের কয়েক কর্মী-সমর্থক ঘোড়া মার্কার প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের ভাগ্নে ও ইউপি সদস্য সাইদুর রহমান সুমনকে(৩৪) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। তাকে বগা ইউনিয়ন ও স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ঘটনা শুনেছি। তবে কোন পক্ষই থানায় অভিযোগ করেননি।
উল্লেখ্য ,আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন। ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আব্দুল মোতালেব হাওলাদার ও স্থানীয় এমপির সমর্থনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (এমপি গ্রুপ) সহ-সভাপতি মো. মোশারেফ হোসেন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park