1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ফের বাড়ল তাপমাত্রা!!

নুর-আমিন খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
কিছুদিন তাপমাত্রা কমার পর ফের সূর্যের জ্বলন্ত রশ্মিতে যেন টগবগে আগুন ঝরছে। জ্যৈষ্ঠ মাসের শুরুতেই নিজের উত্তাপ শক্তিমত্তা জানান দিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না শহর, গ্রাম, পথ-ঘাট, সড়ক-আঞ্চলিক মহাসড়ক সবখানেই সূর্যের খরতা! পিচঢালা পথ যেন জ্বলন্ত উনন! জীবিকার তাগিদে ছুটে চলা এ জীবন যেন ওষ্ঠাগত! গত কয়েক দিন আগেও দিনাজপুরের খানসামা উপজেলাবাসী ছিল শান্তিময়। ফের মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে প্রাণিকুলও। বেড়ে গেছে তাপের গতি। বাতাসেও আগুনের ছটা।
গতকাল বৃহস্পতিবার দুপুর তিনটায় দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আদ্রতা ছিল ৪৬ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৮ কিলোমিটার।
গত বুধবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আদ্রতা ছিল ৪২ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৪ কিলোমিটার। সন্ধ্যা ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৫৫ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেন বলেন, গত বুধবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন আগে আকাশ মেঘলাসহ বৃষ্টি হয়েছিল। গত কয়েকদিন ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠা নামা করেছিল। আবার তাপমাত্রা বেড়েছে। আগামীকাল তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park