1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে ২১শে মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে উপজেলার ভোট গ্রহন কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তা,সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪-০৫-২০২৪খ্রী:) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. কায়েসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর রিপন, (বিপিএএ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো.আসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো আবু জাফর রিপন ভোট গ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সকলেই সম্মানিত ব্যাক্তিবর্গ। আপনারা অভিজ্ঞ। ইকোনোমিকস এর ভাষায় একটি শব্দ রয়েছে ‘ট্রেড অফ’ উদাহরণ হিসেবে বলতে চাই আপনি বিকেলে যদি ফুটবল খেলতে যান, তাহলে অন্য যারা সিনেমা দেখবে আপনি সেটা পারবেন না। অর্থাৎ একটি পেতে গেলে আরেকটি ছাড়তে হবে। আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাদের জানমাল, সম্মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আপনারা নির্বাচনকে যদি বেশি গুরুত্ব দেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। আর আপনি এটাকে গুরুত্ব না দিয়ে অন্য কোন প্রার্থী কে বিশেষ সুবিধা দিতে চাইলে আপনি অনিরাপদ, এবং এই কাজটির কারণে আপনি আপনার সম্মান হারাবেন।
উল্লেখ্য, এবার ভোট গ্রহন কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ৬৫জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৬৫জন, পোলিং অফিসার ৯৮৩জন নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park