
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপে শ্রীনগর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯শে মে। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শ্রীনগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত পেলেন দোয়াত কলম প্রতীক।
এম মাহবুব উল্লাহ কিসমতের সমর্থক জাকিউল্লাহ সিদ্দিকী বলেন দোয়াত কলম প্রতীক পেয়ে আমরা খুবই খুশি। এই প্রতীক সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করবে জনগণ।
দোয়াত কলম প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত বলেন, আলহামদুলিল্লাহ আমি দোয়াত কলম প্রতীক পেয়েছি এটি শিক্ষা ও শান্তির প্রতীক। একটি জাতি তখনই উন্নত হয় যখন সে জাতি শিক্ষায় উন্নত। আমি শিক্ষার উন্নয়ন ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে চাই। আমি শ্রীনগর উপজেলাকে একটি আধুনিক ও দেশের স্বনামধন্য উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। জনগণ আমাকে ভোট দিয়ে পাশ করালে আমি সাধারণ জনগণের সেবক হয়ে কাজ করবো। বিগত দিনেও আমি আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।
Leave a Reply