1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের উঠান বৈঠক

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামের আব্দুল মান্নান মাস্টারের বাসায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে শনিবার দুপুরে উঠান বৈঠক শেষে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল হক বেপারী, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান লাবু, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ তালেব, প্রফেসর হারুন রশিদ, বজলু রহমান খান, আব্দুল ছামাদ শেখ, হাবিব খান, নিলু মৃধা, লিটন খান প্রমুখ।

বিএম শোয়েব বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি কোনো ভুল বা অন্যায় করে থাকলে বলুন শুধরে নেবো। আমি হলদিয়ার সন্তান। ২১ মে নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পাশে আছি, থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park