1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে তিনটি উপজেলায় নির্বাচিত হলেন যারা

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের প্রথম ধাপে তিনটি উপজেলা নির্বাচন, কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষে ফলাফল বেসরকারী ভাবে ঘোষনা করা হয়। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ওই ৩ উপজেলায় প্রথম ধাপে বিজয়ী হলেন যারা।
কুলাউড়া উপজেলা :- কুলাউড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, তিনি পেয়েছেন ৩৭৫৫৯ ভোট। তার নিকটতম প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম (কাপ পিরিছ), তিনি পেয়েছেন ৩৩৮৫২ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন চা শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নেহার বেগম।
জুড়ী উপজেলা :- মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কিশোর রায় চৌধুরী মনি (কাপ পিরিচ)। তিনি পেয়েছেন ১৯৯১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধি বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা এম এ মোঈদ ফারুক (আনারস) প্রতিকে পেয়েছেন ১৫১৮৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জুয়েল আহমদ (জুয়েল রানা) (চশমা)। তিনি পেযেছেন ২১৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী আব্দুস শহীদ (টিয়া পাখী) পেয়েছেন ১৩২৭৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যন পদে নির্বাচিত হয়েছেন শিল্পী বেগম (ফুটবল)। তিনি পেয়েছেন ২৯৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী (বর্তমান চেয়ারম্যান) রঞ্জিতা শর্মা (প্রজাপতি) পেয়েছেন ১৯৭৭৯ ভোট।
বড়লেখা উপজেলা :- এ উপজেলায় চেয়ারম্যান পদে (সদ্য পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান) আজির উদ্দিন তার প্রতীক ছিল মোটর সাইকেল। তিনি পেয়েছেন ৩২৯১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ (প্রতীক ঘোড়া) তিনি পেয়েছেন ২৮৩৬৯ ভোট। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর আনারস প্রতীক, মোটর সাইকেল প্রতীক ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উট প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
বড়লেখায় ভাইস চেয়ারম্যান পুরুষ নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান ও একক প্রার্থী হওয়ায় বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগমকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park