1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে দোয়াত কলম প্রতীকের ক্যাম্পে হামলা,কুপিয়ে জখম এক

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্বাচনী ক্যাম্পে হামলা করেছে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরা। শুক্রবার (১০-০৫-২০২৪) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের ছত্রিশ গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েবের নির্বাচনী ক্যাম্পে ৮/১০ জন হামলা করেছে। প্রতিপক্ষ রশিদ শিকদারের সমর্থকের হামলায় গুরুতর আহত হন রকি শেখ (৩২)। আহত রকিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সে সাথে আহত রকির পিতাকে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আহতের পিতা বিল্লাল শেখ বাদী হয়ে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেন।

আহত রকি শেখ জানান, সিহাদ, সামির, জয় দীর্ঘদিন যাবত আমাকে রশিদ শিকদারের নির্বাচন করার জন্য বলতো। কিন্তু আমি বিএম শোয়েবের নির্বাচন করি তাই তাদের বলে দিয়েছি আমি পারবো না। আমার নেতৃত্বে এলাকায় বেশ কিছুদিন ছেলেপেলে নির্বাচনী প্রচার চালাচ্ছে। আজ (শুক্রবার) আছরের নামাজের সময় ক্যাম্পে বসে ছিলাম। নামাজ শেষ হলে প্রচারে বের হবো। এমতাবস্থায় হঠাৎ ওরা ৮/১০ জন এসে আমার উপর হামলা করে। ধারালো অস্ত্র, চাপাতি, ছুরি দিয়ে আমাকে এলোপাতাড়ি জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

বিএম শোয়েবের নির্বাচনের অন্যতম পরিচালনাকারী জাকির হোসেন বেপারী জানান, অভিযুক্তরা রকি শেখকে বিএম শোয়েবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রশিদ শিকদারের পক্ষে নিতে না পেরে এ বর্বরোচিত হামলা চালিয়েছে।

এ বিষয়ে লৌহজ থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর রোজিনা খাতুন জানান, রক্তাক্ত অবস্থায় আহত রকি থানায় আসছিলো। পরে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি চিকিৎসা নেওয়ার জন্য। আহতের বাবা আমাদের নিকট অভিযোগ দায়ের করেছেন। ঘটে যাওয়া ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park