
পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে নিয়মবহির্ভূতভাবে অর্থ বিতরণের সময় প্রায় ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান শাহীনসহ তার ১১জন কর্মী আটকসহ তার ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব)।
সোমবার (৬মে ২০২৪) দিবাগত রাতে রাত সাড়ে বারোটার দিকে সুজানগর উপজেলার চর ভবানীপুরের নির্বাচনী এলাকা হতে তাকে আটক করেন র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
শাহিনুজ্জামান শাহিন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জানা যায় তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটক হওয়া তার অন্য কর্মীদের নাম পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হয় ৪ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, আগামী ৮ই মে বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচন। সুজানগর উপজেলার নির্বাচন উপলক্ষে আমাদের নিয়মিত টহল দল সুজানগর উপজেলার চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিলো। এসময় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে দুই ব্যাগ ভর্তি ২২লাখ ৮২ হাজার ৭শত টাকা ও দশ সহযোগীসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে টাকাগুলো অসৎ উদ্দেশ্যে বিতরণের জন্য হয়েছিল। ভোটারদের নানাভাবে প্রভাবিত করার জন্য। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি তিনি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরো জানান আটকদের র্যাবের পাবনা অফিসে নেয়া হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে পরে
পাবনা জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply