1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গাঁওদিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের ক্যাম্প উদ্বোধন

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নান্নু গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক বিএম শোয়েবের দোয়াত কলম প্রতীকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫-০৫-২০২৪ খ্রী:) সন্ধ্যায় উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাজারে বিএম শোয়েবের সমর্থনে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়।
মোস্তফা হাওলাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক তামিম হাওলাদারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম শোয়েবের সহধর্মিণী কানিজ ফাতেমা মিতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জয়নাল মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, সিরাজ বেপারী, আওয়ামী লীগ নেতা খোরশেদ শিকদার, শেখ আয়নাল হাসান প্রমুখ।
বক্তারা বিএম শোয়েবের দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে সকলের নিকট দোয়া ও সহযোগিতা চান।
পরে কানিজ ফাতেমা মিতা বিএম শোয়েবের সমর্থনে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে শোয়েবের দোয়াত কলম প্রতীকের স্লোগানে মিছিলে মানুষের ঢল নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park