1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কাজল রেখা শাখা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি কেটে নেওয়ার অপরাধে জব্বার (৬৫) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে একই উপজেলার ধামারন গ্রামের মৃত আব্দুস ছোবহান ঢালীর ছেলে।

রোববার (৫ মে) দুপুরে উপজেলার  কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।

জানা যায়, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে কাজল রেখা শাখা নদীতে ড্রেজার বসিয়ে মাটি কেটে পাশের কবরস্থান ভরাট করছিলেন সাবেক ইউপি সদস্য জব্বার।

ড্রেজার মালিক জব্বার বলেন, কাঠাদিয়া শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নদী থেকে মাটি কাটার অনুমতি দিয়েছে। তার কথায় আমি নদীতে ড্রেজার বসিয়েছি।

এবিষয়ে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনিছুর রহমান বলেন, আমি অনুমতি দেয়ারকে? আমি জনপ্রতিনিধি হিসেবে অবৈধ কাজে কেন অনুমতি দিবো? অনুমতি দেওয়ার এখতিয়ার শুধু মাত্র জেলা প্রসাশক ও ইউএনও মহোদয়ের রয়েছে ।

টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪, ৫ ও ১৫ ধারা মোতাবেক ড্রেজার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ড্রেজার মালিক জব্বারকে আটক করে নিয়ে আসা হয়েছিল। জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park