1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ লৌহজং বাসী

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। পবিত্র রমজান মাস চলছে। সে সাথে চৈত্র শেষে বৈশাখের প্রখর রোদে জনজীবনে আনছে দূর্ভোগ। লৌহজং সহ সারা দেশেই চলছে প্রচন্ড তাপদাহ। তাপমাত্রা হচ্ছে ৪০ ডিগ্রীর কাছাকাছি তবে প্রকৃত অনুভব ৪২ ডিগ্রি। এই প্রচন্ড গরমে মানুষ বাড়িতে থেকে একটু ফ্যানের বাতাস খেয়ে শরীর জুড়াবে তা আর হয়ে উঠেনা। কারন লৌহজংয়ে এখন বিদ্যুৎ বিভ্রাট প্রচুর পরিমাণে বেড়েছে।

লৌহজং উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিশীথ কুমারের সাথে ঘন ঘন লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে তিনি জানান, আমাদের জাতীয় গ্রিড হতেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছিনা। আমাদের উপজেলা ফিডারে দৈনিক চাহিদা রয়েছে সাড়ে ১১ মেগাওয়াট কিন্তু আমরা পাচ্ছি ৬ মেগাওয়াটের মতো। আমাদের চাহিদার চাইতে কম বিদ্যুৎ পাওয়ায় আমাদের বিভিন্ন ফিডারে ভাগ করে বিদ্যুৎ দিচ্ছি। প্রতি ফিডারে এক ঘন্টা করে লোডশেডিং দিতে হচ্ছে। কবে নাগাদ এমন পরিস্থিতি শেষ হবে জানতে চাইলে তিনি জানান, এইটা জাতীয় গ্রিডের সমস্যা, উৎপাদন কম কিন্তু চাহিদা বেশি। যেদিন সমস্যা সমাধান হবে এবং চাহিদা মত বিদ্যুৎ পাবো সেদিন সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

উপজেলার বাসিন্দা আরিফুর রহমান জানান, যে গরম পড়ছে শরীর জেনো পুড়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমরা আরব কান্ট্রিতে আছি। তারমধ্যে ঠিকমতো থাকেনা বিদ্যুৎ। বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যেই আছে। কিছুদিন আগে এতো পরিমাণ লোডশেডিং ছিলোনা। হঠাৎ করেই এতো লোডশেডিং বেড়ে গেলো। এতে আমাদের রোজাদারদের কষ্ট একটু বাড়িয়ে দিচ্ছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park