1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নতুন ৭ হাজার দ্বীপের খোঁজ পেল জাপান

অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নতুন করে দ্বীপ গণনা করেছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জাপান। আর এতে চমকপ্রদ এক ঘটনা ঘটে গেছে। নতুন করে দেখা মিলেছে আরও সাত হাজারের বেশি দ্বীপের, যা ১৯৮৭ সালের গণনার সময় চোখে পড়েনি। খবর সিএনএনের।,

জাপানের জিওস্প্যাশিয়াল ইনফরমেশন অথরিটি (জিএসআই) সাম্প্রতিক এক জরিপে দেখতে পেয়েছে, জাপানের সীমানার মধ্যে সব মিলিয়ে ১৪ হাজার ১২৫টি দ্বীপ রয়েছে। আগে ছিল ৬ হাজার ৮৫২টি। ১৯৮৭ সালের জাপানের কোস্টগার্ড কেবল ছয় হাজার ৮৫২টি দ্বীপই চিহ্নিত করতে পেরেছিল।,
জিএসআই জানিয়েছে, নতুন এই দ্বীপগুলোর দেখা পাওয়া জরিপ প্রযুক্তিতে অগ্রগতি নির্দেশ করে। তবে নতুন দ্বীপ তালিকায় যুক্ত হলেও জাপানের দখলে থাকা ভূমির সামগ্রিক আয়তনে কোনো পরিবর্তন আনবে না। কারণ এই দ্বীপগুলো আগে থেকেই বিদ্যমান ও সাধারণ মানুষের কাছে পরিচিত এবং এসব ভূমি জাপানের সীমানার মধ্যেই। নতুন কোনো ভূমি আবিষ্কৃত হয়নি।,
জিএসআই আরও জানিয়েছে, দ্বীপ গণনার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক মাণদণ্ড না থাকায় তারা ৩৫ বছর আগে ১৯৮৭ সালে যে পদ্ধতি ব্যবহার করেছিল, এখানেও তাও ব্যবহার করেছে। সেই মানদণ্ড অনুসারে, কোনো একটি ভূখণ্ডকে দ্বীপ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য এর পরিধি অন্তত ১০০ মিটার হতে হবে।,
নতুন বের হওয়া দ্বীপগুলোর কোনোটিই কৃত্রিম বা সংঘাতপূর্ণ নয়। তবে জাপানের সঙ্গে বেশ কয়েকটি দেশের দ্বীপ নিয়ে ঝামেলা রয়েছে। যেমন রুশ দখলে থাকা কুরিল দ্বীপপঞ্জকে জাপান নিজেদের বলে দাবি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া দ্বীপপুঞ্জটি দখল করে নেয়।,
এ ছাড়া পূর্ব চীন সাগরে চীনের সঙ্গে সেনকাকু দ্বীপ নিয়ে ঝামেলা রয়েছে। দ্বীপটি বর্তমানে জাপান নিয়ন্ত্রণ করলেও সাম্পতিক সময়ে চীন দ্বীপটির ওপর নিজেদের অধিকার রয়েছে বলে দাবি তুলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park