1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বন্ধুদের সাথে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ কিশোর

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নিচে নদীতে গোসল করতে নেমে আলিফ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

জানা যায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের ছেলে আলিফ। আরিফ এ বছর ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আলিফের বন্ধু আরাফাত হোসেন জানায়, তারা নয় জন বন্ধু মিলে দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা সেতুর নিচে নদীতে গোসল করতে নামে। বন্ধুদের মধ্যে সবাই সাঁতার জানলেও একমাত্র আলিফ সাঁতার জানতো না। পানিতে নেমে কিছুটা দূরে গিয়ে গোসল করছিল তারা। পাড়ে থাকা আলিফ তাদের কাছে যেতে চাইলে স্রোতে ভেসে যায় সে। তাৎক্ষণিকভাবে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

নিখোঁজ আলিফের চাচা মাসুম প্রধান বলেন, বাসা থেকে বের হওয়ার আগে সে তার মাকে বলে এসেছিল বন্ধুরা গোসল করবে। আর সে নদীর পাড়ে বসে সেটা দেখবে। সে সাঁতার জানে না তাই পানিতে নামবে না। বাবা মায়ের একমাত্র ছেলে আলিফ। ছেলের নিখোঁজ হওয়ার খবরে বাবা-মা পাগলপ্রায় বলেও জানান তিনি।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়। দুপুর দুইটার দিকে ঢাকা থেকে একটি ডুবুরী দল অভিযানে যোগ দেয়। আমরা এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানান তিনি।

গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park