1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আনারস প্রতিকের প্রার্থী মিজানুর রহমান মাসুম অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে দোয়াত কলম প্রতিকের অপর চেয়ারম্যান প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ অসত্য, মিথ্যা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত কাল্পনিক অসত্য মিথ্যা মনগড়া কথা আপনাদের সামনে গত ৩ মে শুক্রবার অপপ্রচার করে বক্তব্য পেশ করেন। এছাড়া সমাজে আমাকে হেয় পতিপন্ন করেছেন তিনি। তাই আমি ঝিনাইদহ সুধী সমাজের কাছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। সেসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার লিয়াকত আলী, আব্দুর রাজ্জাক রাজা, আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান, আহাদুর রহমান খোকনসহ আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি ঝিনাইদহ সদর উপজেলা বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করতে আগামী ৮ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকলকে আনারস প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park