1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন-শাইখুল হাদীস মুফতী হাবিবুর রহমান কাসেমী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্দ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ই এপ্রিল বুধবার ২০ রমজান বাংলাদেশ  খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শহরের গাউছিয়া রেস্টুরেন্টে, বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম ইউসুফ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মুফতী হাবিবুর রহমান কাসেমী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মজলুম খেলাফত নেতা মাওঃ আব্দুল ওয়াজিদ।
প্রধান অতিথি বক্তব্যে মুফতী হাবিবুর রহমান কাসেমী বলেন , আমাদের মুহতারাম মহাসচিব আল্লামা মামুনুল হক দ্বীনের অতন্দ্র প্রহরী, তাকে দ্রুত মুক্তি দিতে হবে, তিনি আরো বলেন আল্লামা মামুনুল হক শুধুই বাংলাদেশ খেলাফত মজলিসের  সম্পদ নয়,বরং  মুসলিম উম্মাহর সম্পদ, তিনি বলেন, মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তাকে, সরকার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে মিত্যা নাটক মঞ্চ করে বিনা বিচারে কারাবন্দী করে রেখেছে। আমরা অতি দ্রুত তার মুক্তি চাই।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ফেরদাউস আহমেদ, সহ সভাপতি মাওলানা হিফজুর রহমান হেলালী, সহ সভাপতি মাওলানা মর্তুজ আলী, সহ সাধারণ সম্পাদক শাহীন আহমদ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, খেলাফত নেতা মাওলানা নুরুল আনওয়ার, মাওলানা আজিজুল হক সিরাজী, মাওঃ মুফতী মাহমুদুল হাসান, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুহাজির বায়তুলমাল সম্পাদক হাফেজ  মিজানুর রহমান, অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, সদস্য  মুহাম্মদ আব্দুস সামাদ, আবু নোমান মুমিন, ছাত্র নেতা মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park