1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তীব্র গরমে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ট জনগণ

উপজেলা প্রতিনিধি (লৌহজং) মুন্সীগঞ্জ-
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনগণ অতিষ্ট হয়ে পড়েছে। লৌহজং সহ সারাদেশে চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে জনজীবনে বয়ে এসেছে তীব্র অস্বস্তি। অসহনীয় গরমে ছোট থেকে বড় সবাই কষ্ট ভোগ করছে। এদিকে লৌহজংয়ে আজ দুপুরে মোবাইলের মাধ্যমে তাপমাত্রা ছাড়িয়েছ ৪১ ডিগ্রি সেলসিয়াসে, যার অনুভূতি ছিলো ৪৭ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের ইতিহাসে ২৮ বছর পর এতো তাপমাত্রার সাক্ষী হলো। বাংলাদেশের মানুষ অতি গরম ও অতি ঠান্ডা সহ্য করতে পারেনা। বাংলাদেশের অঞ্চল নাতিশীতোষ্ণ। তাই এদেশের মানুষ কোনো কিছুরই অতিরিক্ত সহ্য করার ক্ষমতা কম।

তীব্র গরমে ও বেশিরভাগ সময়ে লোডশেডিং থাকার ফলে হলদিয়ার বাসিন্দা আনন্দ ঘোষ জানান, আমরা যে কিভাবে বেঁচে আছি তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। এতো গরম সহ্য করা যায়। আমি এমন গরম আর দেখিনাই। এমনেই গরমের জ্বালায় বাচিনা তারমধ্যে বিদ্যুৎ থাকেনা। দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ পাইনা। ১ঘন্টা থাকলে ৩ঘন্টা পাইনা।

লৌহজংয়ের বাসিন্দা নাজমা বেগম বলেন আমাগো লৌগহংয়ে বিদ্যুৎ কি জিনিস তাই ভুইলা যাইতাছি। ফ্রিজের জিনিস সব পানি ছাইড়া দিতাছে। প্রয়োজন হলেও ফ্রিজ খুলতে পারিনা। আর গরমে তো মইরাই যাইতাছি। কি যে গরম পড়তাছে যা সহ্য করার মতো না। তারমধ্যে আবার বিদ্যুৎ থাকেনা। বিদ্যুৎ আমাগো এখন মনে হইতাছে সোনার হরিণ। আজকে লোডশেডিং আরো বাইড়া গেছে। সারাদনে মনে হয় সব মিলাইয়া ১ঘন্টা বিদ্যুৎ পাইছি। এই গরম আমরা সহ্য করে থাকতে পারতাম ইনশাআল্লাহ যদি বিদ্যুৎ সবসময় থাকতো।

লৌহজং উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নিশীথ কুমারের সাথে লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি আমার সংবাদকে জানান,কি করবো ভাই বলেন, আমার যা চাহিদা তার কম পেলে লোডশেডিং তো হবেই। বর্তমানে আমার চাহিদা আছে ১৬ থেকে ১৮ মেগাওয়াট কিন্তু আমিনএকেক সময় একেকটি পাচ্ছি। যেমন কখনো ১২ মেগাওয়াট, কখনো ৭ মেগাওয়াট কখনো ১০ মেগাওয়াট। আমার চাহিদার চাইতে কম পাওয়াতে লোডশেডিং করাতে হচ্ছে। বিদ্যুৎ কম পাওয়ার ফলে এক এলাকা বিদ্যুৎ দিয়ে আরেক এলাকা বিদ্যুৎ অফ রাখতে হচ্ছে। আর তাছাড়া লোডশেডিং করে আমাদের লাভ নেই। আমাদের বিদ্যুৎ জমিয়ে রাখার জিনিস নয়। এটি উৎপাদন যা হবে তা সাথে সাথেই ব্যবহার করতে হবে। বিদ্যুতের এরুপ করুন পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি জানান, আমি আসলে উৎপাদনের বিষয়ে কোনো তথ্যই দিতে পারবোনা। কারণ এ তথ্য আমার আওতায় নেই।  তবে আমি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করছি,দেখি সমস্যা সমাধান হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park