1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আমি আপনাদের সহযোগিতা চাই,সমর্থন নয়-বিএম শোয়েব

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সকল সাংবাদিকদের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করেন নান্নু গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ লৌহজং উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব। এসময় সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের সমর্থন পেতে এ আয়োজন করিনি। আমি আপনাদের সহযোগিতা চাই। আসন্ন নির্বাচনে যাতে সঠিক পরিবেশ বজায় থাকে ও সঠিক সংবাদ পরিবেশন করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবেন বলে আশা করি। তিনি আরও বলেন, আমার সাথে আরও যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রত্যেককেই আমি সম্মান করি। আমরা সকলেই একি দলের লোক। আমি চাইনা কেউ শত্রুতে পরিণত হোক। সকলে মিলে লৌহজং উপজেলায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবো বলে দৃঢ় সংকল্প করছি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট সংলগ্ন প্রজেক্ট হিলশায় রবিবার (০৭-০৪-২০২৪ ইং) সাংবাদিকদের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস’র) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং লৌহজং প্রেস ক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) সভাপতি ওমর ফারুক, বাসস’র বার্তা সম্পাদক নূরে জান্নাত সীমা, বিশিষ্ট সাংবাদিক-কলাম লেখক মহিউদ্দিন খান মোহন। এছাড়াও মুন্সীগঞ্জের গণ্যমান্য সাংবাদিক নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park