1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ জেলা বিএনপি’র স্বাধীনতা দিবসে শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে গ্রেফতার আঁতঙ্ককে উপেক্ষা করে স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা, শহরের পৌর স্মৃতি সৌধ পার্কে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিএনপি এবং সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থকরা কর্মসুচি গুলো পালন করেছেন। ভোর থেকে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য, মরহুম মসিউর রহমানের ছেলে ও কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডা: ইব্রাহীম রহমান বাবুর নেতৃত্বে বিশাল শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবী দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকালে সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের পুত্র কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডা: ইব্রাহীম রহমান বাবুর সভাপতিত্বে, গীতাঞ্জলি সড়কে তাদের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার পরিষদের সাবেক চেয়্যারম্যান ও সদর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভকেট আব্দুল আলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park