1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ফেসবুকে কালীগঞ্জের এক কলেজ শিক্ষকের কুরুচিপূর্ণ ভিডিও পোষ্ট, তুমুল আলোচনা সমালোচনা

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে এক কলেজ শিক্ষক ফেসবুকে কুরুচিপূর্ন ভিডিও ও ছবি পোষ্ট করায় উপজেলা জুড়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। অভিযুক্ত শিক্ষক রাকিবুল ইসলাম মিল্টন শহরের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সাচিবিক বিদ্যা বিভাগের প্রভাষক। জানাগেছে , সম্প্রতি শিক্ষক মিল্টন থাইল্যান্ডে পারিবারিক ভ্রমনে যান। সেখানে একটি সমুদ্র সৈকতে বিদেশী নারীদের আপত্তিকর ভিডিও তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে লাইভ চালাতে থাকেন। নারীদের এমন নগ্ন ভিডিও ফেসবুকে সম্প্রচারের পর উপজেলাজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ভিডিওতে দেখা যায় ,সমুদ্র সৈকতে থাকা বিভিন্ন দেশের নারীরা বিকিনিসহ গোসলের পোশাকে বিশ্রাম নিচ্ছেন ও অথবা গোসল করছেন । এসময় শিক্ষক মিল্টন তার মুঠোফোনের ক্যামেরা গোসল বা বিশ্রামরত নারীদের দিকে ধরে লাইভ করছেন। শিক্ষকের এমন কান্ড জ্ঞানহীন আচরনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ পড়ুয়া এক ছাত্রীর অভিভাবক জানান , মিল্টন স্যারের এমন ভিডিওর কথা শুনে আমি নিজেই অবাক হয়েছি। আমি একজন ছাত্রীর পিতা হিসাবে লজ্জিত ,যে আমার মেয়েকে তাদেরমত শিক্ষকের কাছে পড়াতে হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করলে ,শিক্ষক রাকিবুল ইসলাম মিল্টন ওই ভিডিওটি ফেসবুক প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলেন। তবে কুরুচিপূর্ন ওই ভিডিওর কিছু অংশ এবং স্ক্রিন শর্ট প্রতিবেদকের হাতে এসেছে ।
উল্লেখ্য,শিক্ষক রাকিবুল ইসলাম মিল্টন ২০২২ সালের মে মাসে কলেজটির গোডাউন থেকে কারিগরী শিক্ষা বোর্ডের ৭ বস্তা মুল খাতা ও লুজ শিট চুরির মামলায় মূল অভিযুক্ত ছিলেন। সে সময় সংবাদটি দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলো প্রচার করে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক রাকিবুল ইসলাম মিল্টন বলেন , ফাজলামী করেন। ফোন রাখেন।
শিক্ষকের এমন কান্ডের ব্যাপারে জানতে চাইলে মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, আমি আসলে ভিডিওটি দেখিনি।  এমনটা ঠিক না। এটা দুঃখজনক ও অনাকাঙ্খিত
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও কলেজটির সভাপতি ইসরাত জাহান বলেন , আমি প্রথম শুনলাম আপনার কাছ থেকে। আমি খোজ নিয়ে দেখবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park