1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

১২০ বছর বয়সী বৃদ্ধা নয়তোন নেছার পাশে দাড়ালেন ঝিনাইদহের ইউএনও

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৃত্যু সনদ দিয়ে ভাতা বন্ধ করে দেওয়া ১২০ বছর বয়সী বৃদ্ধা নয়তোন নেছার পাশে দাড়ালেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী।
সোমবার ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের ওই বৃদ্ধাকে উপজেলা পরিষদ চত্ত্বরে  আসন্ন ঈদ-উল-ফিতরের খাবার সামগ্রী নিজ হাতে ভ্যানে উঠিয়ে দেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার সহায়তা নিয়ে নয়তোন নেছার সাথে দেখা করে তাঁর বয়স্কভাতার কার্ডের ভুল দ্রুত সংশোধন করে ২৫ হাজার টাকা  দেন। এর আগে, মৃত নাদের মন্ডলের স্ত্রী নয়তোন নেছার মৃত্যুর সনদ দিয়ে তার বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে। গরিব, অসহায় নয়তোন নেছার ভাতার কার্ড বন্ধ থাকার কথা জানতে পেরে তিনি নিজে ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ লিটার  তেল, ২ কেজি চিনি ও ২ প্যাকেট সেমাই পৌঁছে দেন।
সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম সহ অন্যন্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park