1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সীমান্তে বিএসএফের গুলিতে মৌলভীবাজারে এক কিশোর নিহত, আহত একজন

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে মুরাইছড়া বস্তি এলাকার এক কিশোর নিহত হয়েছে। তার লাশ সোমবার বিকালে ফেরত দেওয়ার কথা রয়েছে।
কুলাউড়া কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, লাশ ফেরত আনার ব্যাপারে বিজিবি-বিএসএফ’র মধ্যে একাধিক বৈঠক হয়েছে।
স্থানীয়রা ও ভুক্তভোগীদের পরিবার জানান, রবিবার বিকালে মুরাইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ওরফে পারভেজ (১৫) ও একই গ্রামের মৃত সাদাই মিয়ার ছেলে ছিদ্দিকুর রহমান (৩৪) ওই সীমান্তের শিকরিয়া এলাকায় গরু চড়াতে যান। একপর্যায়ে তারা শূন্যরেখার কাছাকাছি চলে যান।
আহত ছিদ্দিকুরের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরুলি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। বাম পায়ে গুলি লেগে আহত ছিদ্দেকুর রহমান পালিয়ে এলেও গুলিবিদ্ধ পারভেজকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তিনি মারা যান। নিহত পারভেজের মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে। এ সময় আহত অবস্থায় ছিদ্দিকুর ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থান অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য সিলভিস্টার পাঠাংয়ের দাবি, বিজিবির সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, নিহত সাদ্দামের লাশ ভারতের কৈলাশহর হাসপাতালের মর্গে আছে। লাশ ফেরত আনার জন্য তারা বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগও করছেন।
তিনি বলেন, দুপুর থেকেই নিহতদের স্বজনদের নিয়ে বর্ডার এলাকায় আছি। লাশ দেশে এলে গ্রহণ করা হবে।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিএসএফ সদস্যের গুলিতে একজন নিহত ও অপর একজন আহত হওয়ার খবর পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park