1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে কিশোর গাং’র হামলায় আহত নবম শ্রেণির ছাত্র রাফসান

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া মহিষাকুন্ডু এলাকায় তারাবির নামাজ পড়তে যাবার সময় রাফসান (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। আহত রাফসান শহরের কালেক্টর স্কুলের নবম শ্রেণির ছাত্র। রোববার রাতে তাকে হাতুড়িপেটা করে আহত করেছে স্থানীয় কিশোর গ্যাং। সে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে।
আহত রাফসানের বাবা জিনারুল ইসলাম তরুণ জানান, তারাবির নামাজ শেষে জানতে পারি ছেলেকে কে বা কাহারা মারধর করেছে। ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে ছেলের সাথে কথা বলে জানতে পারি, শহরের পুরাতন হাটখোলার ফল ব্যবসায়ী মানিক ও তাঁর দলবল সার্কিট হাউজের সামনে সিগারেট খেয়ে ধোঁয়া উড়াচ্ছিল।
আর ছেলেদের যাবার সময় আজেবাজে কথা বলছিল। তখন আমার ছেলে বলে আপনারা বকছেন কেন? তখনই তাদের উপর হামলা শুরু করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন উদ্দিন জানান, শহরের চাকলাপাড়ায় কিশোর গ্যাং এর হামলার ঘটনা শোনেছি। শোনা মাত্রই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পূর্বক কিশোর গ্যাং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park