1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেট উপশহরে কোকাকোলা পানে অজ্ঞান ৫ জন

আবুল কাশেম রুমন, সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেট উপশহরে ৫ জন কোকা কোলা পান করে নারী ও শিশু সহ অজ্ঞান হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সিলেটের শাহপরাণ থানাধীন উপশহর এলাকার এইচ ব্লকের ৩নং রোডের আলী হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের স্বজনদের অভিযোগ, একই এলাকার রাজু নামের এক ব্যক্তি বাসার পার্শ্ববর্তী একটি  দোকান থেকে সেই কোকাকোলা কিনে এনেছিল। সেই কোকাকোলা পান করার পরই তারা অজ্ঞান হয়ে যান। পরে কোকাকোলা বোতলে সাদা পাউডার জাতীয় বস্তু দেখতে পান তারা।
ঘটনার পর থেকে রাজু নামের ওই যুবক পলাতক রয়েছেন। রাজু হবিগঞ্জের বানিয়াচং থানার বুলুই গ্রামের বাসিন্দা।
তবে সচেতন মহলের প্রশ্ন হচ্ছে কে সেই রাজু কেনই বা তাদের কোকা কোলা পান করানো হলো, তাছাড়া কেন ভূক্তভোগীরা ড্রিংকসটি পান করলেন রাজুর সাথে তাদের কি সম্পর্ক এ প্রশ্ন এখন সিলেট জুড়ে ঘুরপাক খাচ্ছে।
এছাড়া ওই বাসার শামসুল হক জানান, রাজু বাসার পাশের একটি দোকান থেকে সোমবার (১০ এপ্রিল) রাতে  কোকা-কোলার বোতল নিয়ে এসে এদের পান করতে দেন। সেই কাকা- কোলা পান করার পরই কামরুন্নেসা, এলমিনা, রুবিনা, লুভনা ও তামীম অজ্ঞান হয়ে যান। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তাদের ওসমানী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসায় তাদের জ্ঞান ফেরে। কোকা-কোলা বোতলে সাদা পাউডার জাতীয় বস্তু রয়েছে বলে জানান তিনি।
তবে এর পিছনের কারণ বলতে পারছেন না তিনি। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন- বিষয়টি সম্পর্কে আমরা রাতে অবগত হয়েছি। খোঁজ-খবর নিচ্ছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো  কোন অভিযোগ আসেনি বলে জানা তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park