1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

খাদ্যদ্রব্যের মূল্য যাতে বৃদ্ধি নাহয় এ ব্যাপারে খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে : কৃষিমন্ত্রী ড.আব্দুস শহীদ

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
কৃষিমন্ত্রী ড.আব্দুস শহীদ বলেছেন, অনেক সময় দেখা যায় সঠিক সময়ে বাজারে পণ্য সরবরাহ না আসার অজুহাতে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। এরা সততার সঙ্গে ব্যবসা করতে চায় না। বেশি লাভ করতে চায়।
শনিবার ১৬ মার্চ ২০২৪ ইং, দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের যৌথ আয়োজনে নারীদের ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী উদাহারণ টেনে বলেন, বাজারে এখন মাংসের দাম ৭৫০ টাকা। কেউ যদি এখন এটি ১২০০ টাকা বিক্রি করে তাহলে বলতে হবে সে ইচ্ছে করে তা বাড়িয়ে দিয়েছে। তবে আমরা এসব বিষয় প্রতিহত করবো। খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যাতে খাদ্যদ্রব্যের কোনো মূল্য বৃদ্ধি না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায়।
তিনি বলেন, মজুতদারদের ব্যাপারেও সরকার সজাগ রয়েছে। যে দুর্নীতি করবে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতাও প্রয়োজন বলে জানান কৃষিমন্ত্রী।
হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে মৌলভীবাজার জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী নারীর হাতে ল্যাপটপ তুলে দেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ। এসময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব তাওহীদ আহমদ সজল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park