1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সাংবাদিকদের সাথে এমপি জাকারিয়া জাকা’র মতবিনিময়

মো.নাজমুল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা। শুক্রবার ১৫ মার্চ-২০২৪ বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জাকারিয়া জাকা এমপি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি সেক্টর এবং উত্তরাঞ্চল কৃষি নির্ভরশীল। এই নিয়ে এ আসনে সকল শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে এলাকার ব্যপক উন্নয়ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বীরগঞ্জ ও কাহারোল কে মাদক মুক্ত এবং দুর্নীতিকে মুক্ত করতে প্রচেষ্টা। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশের শিক্ষাব্যবস্থায় অসংখ্যবার পরিবর্তন এসেছে। শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত পর্যায়ে গড়বেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যক্রম অব্যাহত রেখেছেন। সর্বোপরি তিনি আরও বলেন, বীরগঞ্জ উপজেলার সকল প্রিন্ট ও গণমাধ্যম কর্মীদের এক প্লাটফর্মে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করছেন। এজন্য প্রয়োজন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রয়োজন। বীরগঞ্জ-কাহারোল উপজেলায়  উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সংবাদ মাধ্যম সহ সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবু হুসাইন বিপু, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিনুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ছকিউদ্দিন, নাজমুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোশাররফ হোসেন, মীর কাশেম লালু, হাসান জুয়েল, কোষাধ্যক্ষ দশরথ রায় বাবুল, মোঃ মাজেদুর রহমান মাজেদ, রেজা মোঃ তৌফিক, আরমান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, সহ-সভাপতি বিকাশ ঘোষ, নিতাই সাহা লেলিন, রনজিৎ সরকার রাজ, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম শর্মা, কার্যকরী সদস্য মাহবুর রহমান আগুর, মোঃ নাজমুল ইসলাম, সোহেল আহমেদ, প্রদীপ রায় জিতু, আরিফ ইসলাম, মোজাম্মেল হক, তানভীর আহমেদ, জাকির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park