1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বীরগঞ্জে চিকিৎসক, নার্স ছাড়াই চলছিল ক্লিনিক, অভিযানে বন্ধ 

উপজেলা সংবাদদাতা বীরগঞ্জ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীন এর অভিযানে বীরগঞ্জ উপজেলার পৌর শহরের সাদ ক্লিনিক এবং দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার ১৪ মার্চ রাতে অভিযান পরিচালনা শুরু করেন পৌর শহরের ফিসারি মোড়ের সাদ ক্লিনিকে। এ ক্লিনিকে লাইসেন্স নাই, চিকিৎসক ও নার্স নাই, ল্যাব টেস্টে অতিরিক্ত মূল্য নির্ধারণ,  ডিউটিরত কোনো ডাক্তার না থাকায় অনির্দিষ্টকালের জন্য সাদ ক্লিনিক কে বন্ধ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীনের অভিযানে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, মিলেছে নানান অনিয়ম। এরপর দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীন এ অভিযান পরিচালনা করেন। অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম দেখিয়ে ২৪ ঘন্টা রেখে প্রতিষ্ঠান পরিচালনা এবং পর্যাপ্ত নার্স না থাকায় ৭ দিনের মধ্যে সকল শর্ত পূরণ করার নির্দেশনা দেন। নিবন্ধন নবায়ন করে নেওয়ার পরামর্শও দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীন। এ সময় সিজারের ১ জন রোগী ৩ দিন থেকে ভর্তি ছিল।
শুধু লাইসেন্স কিংবা পরিবেশগত ছাড়পত্র নয়, অনুমোদন থাকা হাসপাতালের চিকিৎসক-নার্সদের নিয়োগপত্রও নেই। এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা না থাকা, প্যাথলজিক্যাল ল্যাবের লাইসেন্স, প্যাথলজিস্ট, রিপোর্ট প্রদানকারী চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্টের নামও নেই ক্লিনিকে। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার, উপজেলা স্যানিটারী সহযোগী ইন্সপেক্টর সামিউল ইসলাম (এসআইটি) সহ আরো অনেকে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীন বলেন, কাগজপত্র না থাকায় ১টি প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে এবং দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১ সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে সকল শর্ত পূরণ করে, ভালো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park