1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন আলাউদ্দিন আল আজাদ

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। জেলা প্রশাসন কর্তৃক চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান) মনোনীত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন তিনি। সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়সহ প্রশাসনের কর্মকর্তারা।
২০২১ সালের ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর খুবই অল্প সময়ে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরী করে নিয়েছেন। বর্তমানে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। ইউনিয়নের মানুষের সার্বিক কাজে তিনি পাশে থাকেন। তার এ অর্জনে কোলা ইউনিয়নবাসী আনন্দিত এবং গর্বিত। এ সাফল্য অব্যহত থাকুক সেটাই কামনা করেছে সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park