1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

জেল
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
বেকার যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যেখানে দক্ষ ও একটি সচল জনশক্তি গড়ে তোলার কথা, সেখানে একজন অধ্যক্ষের অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় একটি প্রতিষ্ঠান অচল হওয়ার পথে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় নোয়াখালীর গাবুয়া উপ-শহরে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারির অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে এমনটাই বলেছেন, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে অধ্যক্ষ কর্তৃক নির্যাতিত ব্যক্তি ও এলাকাবাসী জানায়, নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারি প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনকে চাপে রেখে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নির্যাতন করে আসছেন। তার এমন কর্মকান্ডের প্রতিবাদ করায় অনেক কর্মকর্তা ও প্রশিক্ষককে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পিটিয়ে আহত করেছেন।
অভিযোগ করা হয়, অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারি দীর্ঘ দিন ধরে একই প্রতিষ্ঠানের প্রধান হয়ে সরকারি অর্থ আত্মসাত করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বদলি বা চাকুরিচ্যুত করে বের করে দেন। প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রশিক্ষণ ভাতা না দিয়ে নানা কারসাজির করে পুরোটাই তিনি তুলে নিয়ে যান। এসব অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বলে আমি প্রধানমন্ত্রীর আত্মীয়, কেউ আমার কিছু করতে পারবে না।
দূর্ণীতির অভিযোগে ২০১৬ সালে অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারিকে এই প্রতিষ্ঠান থেকে একবার বদলি করা হলেও কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে পুনরায় নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে এসে আরো বেপরোয়া হয়ে ওঠেন বলে স্থানীয়দের অভিযোগ। তাই প্রতিষ্ঠানটি বাঁচাতে এই দূর্ণীতিবাজ অধ্যক্ষকে অপসারণের জোরালো দাবি জানান স্থানীয় এলাকাবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park