1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেও সফল হতে পারেনি-অর্থমন্ত্রী

নুর-আমিন খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেও সফল হতে পারেনি যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু। তারপর তারা যানবাহনে আগুন দিতে শুরু করলো। সর্বশেষ এখন তারা ট্রেনে আগুন দেয়া শুরু করেছে। তারা কোনো আন্দোলন সফল করতে পারছে না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজে হাত দেন। সেই কাজে তিনি সফল হন।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে খানসামা উপজেলার পাকেরহাট শহীদ মিনার উন্মুক্ত মঞ্চে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে গণসংবর্ধনা প্রদান করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মন্ত্রীসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম নিজ সংসদীয় এলাকায় আসেন।

তিনি আরও বলেন,এসব কর্মকাণ্ড জনগণ চায় না পদ্মা সেতু নিয়ে বিএনপি অনেক কথা বলছে।কিন্তু আজ পদ্মাসেতু মাথা উচু করে দাড়িয়েছে।তারপরও খালেদা জিয়া বলেন পদ্মা সেতু জোড়া তালি দিয়ে হয়েছে। বর্তমান সরকার জনগণের জন্য কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করছে সেটাতেই সফল হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা এখন উন্নত। দেখেন না এখন ঢাকা থেকে আসতে কতটুকু সময় লাগে।জনগণের উন্নত জীবন যাত্রা একমাত্র শেখ হাসিনা দিতে পারে ।দেশে ভূমিহীনদের কথা কেউ চিন্তা করে নাই। বঙ্গবন্ধু চিন্তা করেছিল। কিন্তু তাকে সেই সময় দেয়া হয়নি। স্বাধীনতা বিরোধীরা তাকে হত্যা করেছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করেছেন।   বিএনপি একটি ব্রিজও বানাতে পারে নাই, এমনকি মেট্রোরেলও বানাতে পারে নাই। কিন্ত শেখ হাসিনা ব্রিজও বানিয়েছে, মেট্রোরেলও বানিয়েছে। তারা তো শুধু আগুন দিতে পারে।

অর্থমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বুদ্ধি উদ্ভাবন করছেন। আজকে আমরা মধ্যম আয়ের দেশে এসে পৌঁছেছি। নেদারল্যান্ড একটি ছোট দেশ। দেশটি সমুদ্রের উপর অবস্থিত। অথচ তারা সমুদ্র থেকে মাটি তুলে বিমানবন্দর তৈরি করছে। আমরা তাদের সেই বুদ্ধিকে কাজে লাগাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park