1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে রমযানে নিত্যপণ্য মুল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে পবিত্র মাহে রমযানে নিত্যপণ্য মুল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহ জেলা শাখা।
অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, চেম্বারের সহ-সভাপতি হাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বেকারী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল করিম সোম, ক্লিনিক ও ডায়াগনস্টিক  মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কাঁচামাল ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন, স্ট্রিট ফুড ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাবের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরিফা খাতুন।
বক্তারা, আসন্ন রমযানে নিত্য পণ্য মুল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে উৎপাদন খরচ বাড়লেও ব্যবসায়ীরা পুর্বের দামে পণ্য বিক্রি করবে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park