1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ফাহাদ হাসান (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে ও স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের রেলক্রসিং পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিন্নভিন্ন ও ফাহাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) রবিউল ইসলাম জানান, ফাহাদ হাসান সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির পাশে রেলক্রসিং পার হয়ে মাঠের দিকে যাচ্ছিল। সে মোটরসাইকেল নিয়ে রেললাইনের উপর গেলে দ্রুতগামি ট্রেনটি তাকে ধাক্কা দেয়।
কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল শিক্ষার্থী ফাহাদ সকালে একটি ডিসকভারি-১০০ মোটরসাইকেল নিয়ে রেললাইনের উপর গেলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ গ্রামবাসি তার বাড়িতে নিয়ে গেছে। এখন রেলওয়ে যশোর থানার পুলিশ মরদেহ সুরতহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে যোগ করেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park