1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট! বিপাকে এসএসসি পরিক্ষার্থীরা

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে। এ ধর্মঘট চলাকালে সকাল থেকে বিপাকে এসএসসি পরিক্ষার্থীরা। অনেকেই পরিবহন ধর্মঘট সম্পর্কে আগে থেকে অবগত না থাকলে ভোরে বাসা বাড়ি থেকে বের হয়ে পড়তে হয় বিড়ম্বনায়।
গ্যাসের সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেট জেলায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে।
পরিবহন সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। যাত্রিরা পড়েছেন ভোগান্তিতে। মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে কোন যান চলাচল করছে না।
রোববার (২৫ ফেব্রুয়ারি) মহানগরের কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি থেকে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিন-ভর মাইকিং করে সিলেটে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয় পরিবহন শ্রমিকদের।
দীর্ঘ দিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮-২০ দিন পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং  স্টেশন গুলোর। ফরে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়ি গুলোর চালক। শধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণরাও।
পরিবহন নেতারা বলছেন- সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েক বার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থা  সেই রকম। ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
এছাড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ- বিভিন্ন সময় বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা। এদুটি প্রধান দাবিসহ ৫ দাবিতে বুধবার বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেটের পরিবহন প্রমিকরা।
এদিকে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই সিলেটের সড়ক গুলো যানবাহনহীন। বাস স্টেশনগুলো থেকে ছেড়ে যাচ্ছে না আঞ্চলিক ও দূরপাল্লার বাস। চলাচল করছে না কোনো ধরনেরই যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park