1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে উন্মুক্ত পার্কের দাবীতে মানববন্ধন-সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জেলা সংবাদদাতা নোয়াখালী-
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীতে সকল বয়সীদের জন্য আধুনিক ও নান্দনিক পৌরপার্ক এর দাবীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
এ সময়, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বড় দীঘিকে ঘিরে শিশু বিনোদনের জন্য শিশু পার্ক, জেষ্ঠ্য নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণের দাবী করা হয়। বক্তারা বলেন, শত বছরের পুরনো প্রথম শ্রেণির নোয়াখালী পৌরসভা হলেও এ শহরে আজ পর্যন্ত নাগরিকদের জন্য কোনো বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি। এ সময় তারা, নোয়াখালী জেলা শহর মাইজদীকে একটি পরিচ্ছন্ন বসবাস উপযোগি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার উপরও জোর দেন। নাগরিকদের দাবী বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। 
 
নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদ কাইয়ুম, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, এসোগড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়ালসহ অনেকে। 
 
এ ছাড়া মানববন্ধন-সমাবেশে শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক ও নোয়াখালী পৌরসভার মেয়র বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একই দাবীতে দুইদিন ব্যাপী শহরে লিফলেট বিতরণ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park